আরশিযুগল প্রেম (পর্ব-১২)
# আরশিযুগল প্রেম❤ # লেখিকাঃ নৌশিন আহমেদ রোদেলা ❤ # পর্ব- ১২ দুপুর সাড়ে বারোটা কি একটা। শহরটাকে রোদের তেজে ঝলসে দিয়ে গর্ব প্রকাশ করতে ব্যস্ত প্রকান্ড সূর্য। এই মাথা ফাঁটা রোদে বাইকে বসে প্রমাদ গুণছে সাদাফ। একটি বিশেষ প্রয়োজনেই বনানী থেকে মিরপুরের দিকে যেতে হচ্ছিলো তাকে। কিন্তু রাস্তার এই বিশাল জ্যামে সেই প্রয়োজনটাও যেন বিষাক্ত হয়ে আসছে ক্রমে ক্রমে। সামনে পেছনে যেখানে চোখ যাচ্ছে সেখানেই শুধু গাড়ির পসরা। হ্যালমেটটা খুলে ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে কপালটা খানিক মুছে নিয়ে আবারও সামনে পেছনে তাকালো সাদাফ। সামনে এগোনো বা ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা না পেয়ে হতাশ ভঙ্গিতে মুখ কুঁচকালো সে। তার সেই বিরক্তির মাঝেই কিছুটা দূরে একটা মেয়ের উপর চোখ আটকে গেলো তার। এই প্রথম কোনো মেয়ের দিকে দু'বার চোখ ঘুরিয়ে তাকালো সে। মেয়েটা সাদাফের অপরিচিত। কিন্তু এই বিশাল অপরিচিতির ভীড়ে কোথাও যেন কিছু একটা ভীষন পরিচিত। কিন্তু কি সেই পরিচিতি, তা জানা নেই সাদাফের। সে শুধু জানে কিছু একটা আছে। সেই কিছু একটা'টা ভীষণ প্রিয় তার। ভীষণ প্রিয়। সাদাফের ভাবনার মাঝেই সামনের গাড়িগুলো খানিকটা হেলেদুলে সামনে এগিয়ে আবারও থেম...